ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

টাঙ্গাইলে ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়ননের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বংশাই নদীর একপাশে কালিহাতী উপজেলা এবং অপর পাশে সখীপুর উপজেলা অবস্থিত। নদীসংলগ্ন হওয়ায় সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা প্রতিবছর ঈদের নামাজ আদায় করতে যান। এক্ষেত্রে যাতায়াতের জন্য খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা।

এবার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দুপুর ১২টার দিকে মুসল্লিরা নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। এসময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি নদীর মাঝপথে ডুবে যায়। তবে উপস্থিত মুসল্লিরা সাঁতার কেটে নিরাপদে নদীর তীরে উঠে আসেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, অতিরিক্ত যাত্রী বহনে নৌকাটি ডুবে গেলেও কেউ হতাহত হননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

টাঙ্গাইলে ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবি

আপডেট সময় ১২:৫৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬