ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

বহু বছর পর ফেব্রুয়ারিতে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বহু বছরের মধ্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন একটি সত্যিকারের ভোট হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের (ইউকে) বাণিজ্যবিষয়ক দূত রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা, বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

ফেব্রুয়ারিতে অবাধ-সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পাবে।

আওয়ামী লীগ আমলের নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৬ বছরে যা হয়েছে, তা ছিল নির্বাচনের নামে এক উপহাস। নির্বাচনের পর পূর্ববর্তী কাজে ফিরে যেতে চান বলে জানান ড. ইউনূস।

ভুয়া তথ্য মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগ তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে।

রাষ্ট্রদূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক বিধি, শুল্ক ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান চলাচল ও পরিচ্ছন্ন জ্বালানিখাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের ওই বৈঠকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ কর্তৃক যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ কেনার প্রস্তাব এবং দেশটির কাছ থেকে উপকূলীয় টহলজাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

বহু বছর পর ফেব্রুয়ারিতে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৯:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫