ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও দখলে নিল ইসরায়েল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় ৩ অক্টোবর (শুক্রবার) সকালের দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। ৪৪টি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ হিসেবে ধরা পড়ল এটি। এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে।

এর আগে গত বুধবার থেকে ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে। এদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

আটকদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও দখলে নিল ইসরায়েল

আপডেট সময় ১০:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫