ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

জাপার নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামেই থাকবে : রেজাউল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন এবং দলীয় প্রতীক জিএম কাদেরের নামে বহাল থাকবে বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কের মধ্যে রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে জাপার জিএম কাদের অংশের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে। এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে ওই সম্মেলন বৈধ নয়, কারণ তা দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছেন। আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেয়া হবে। জাপার এই নেতা বলেন, আমাদের দশম সম্মেলন হয়নি। যেটাকে দশম সম্মেলন দেখানো হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। কাজেই আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে যেমন বহাল আছে, তেমনই থাকবে। যারা দাবি করছেন, তাদের দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, আনিসুল ইসলাম মাহমুদ এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন একাংশ নিজেদের মূল জাপা দাবি করে গত আগস্টে ইসিতে চিঠি দিয়েছে। এছাড়া রওশন এরশাদপন্থি একটি অংশও জাপাকে নিজেদের বলে দাবি করেছে। এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাপা প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টির কথা বললে আমি কনফিউজড হয়ে যাই। ওখানে তো হাফ ডজন আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

জাপার নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামেই থাকবে : রেজাউল

আপডেট সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫