ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকায়। ২ নভেম্বর কার্যকর ওই দামেই শনিবার (৮ নভেম্বর) স্বর্ণ বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় (যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকা)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা), ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আপডেট সময় ১১:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫