ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আ.লীগের জন্ম যেখানে সেই দিল্লিতে তাদের দাফন হয়ে গেছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামীলীগ তো একটা খুনি স্বৈরাচার দল, এই দেশে একটা গণহত্যা করে পালিয়ে গেছে এক হাজারের বেশি মানুষকে মেরে। তাদের যেখানে জন্ম সেখানে দাফন হয়ে গেছে। তাদের জন্ম দিল্লিতে। তাদের দাফনও দিল্লিতে হয়েছে। তাহলে দিল্লির একটা দল কি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, দিল্লির কোনো দল কি বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে। দিল্লির কোনো দলের কাছে কি বাংলাদেশের স্বার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে। তাই বাংলাদেশপন্থি দলকে আপনাদের বেছে নিতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে পাবনার চাটমোহরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বিগত ১৬ বছর প্রশাসনকে দলীয় প্রশাসন হিসেবে পেয়েছে দেশের মানুষ। কিন্তু শেখ হাসিনার শেষ পরিণতি তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তার দলীয় প্রশাসন তাকে রক্ষা করতে পারেনি। সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি তার হয়েছে। শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছেন, দলটাকেও ধ্বংস করে দিয়েছেন। তাই প্রশাসন ও পুলিশ বাহিনীকে জনগণ আর দেশের বাহিনী এবং স্বার্ভভৌমত্বের প্রতীক হয়ে ওঠার আহবান জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান সিস্টেমে সাধারণ মানুষ কোনো সেবা সুবিধা পায়না। প্রত্যেক জায়গায় দালাল ধরে, টাকা দিয়ে, কাউকে দিয়ে ফোন করিয়ে সুবিধা পেতে হয়। এটা বাংলাদেশের কোনো সিস্টেম হতে পারে না, স্বাধীন স্বার্বভৌম কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। ক্ষমতাবানরা নিজেদের স্বার্থ উদ্ধার করলেও, হাজারো সাধারণ মানুষ সেখানে মাথা ঠুকে মরে। এটা দেশ হতে পারে না।’

এনসিপির বিরুদ্ধে তোলা অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এনসিপির নেতাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।’

নিজেদের মন মগজ বিবেকবোধ বিসর্জন না দেওয়ার আহবান জানিয়ে সারজিস আলম বলেন, ‘সবার আগে সিস্টেমের পরিবর্তন লাগবে। আমাদের ফাইট হলো ভাল মন্দের ফাইট, জালিম মজলুমের ফাইট, ন্যায় অন্যায়ের ফাইট। কারা চাঁদাবাজি করে, কারা মাদক ব্যবসাকে শেল্টার দিচ্ছে, কারা অন্যায় করছে সেটা ভেবেচিন্তে ভালোর পক্ষে ভোট দিতে হবে। সেখানে যদি এনসিপি ভালটা ধারণ না করে তাদের ভোট দেয়ার দরকার নাই। সব জায়গায় আলোচনা শুরু হোক, আগামীদিনে ভোটটা হবে ভাল মানুষের পক্ষে।

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে বসে নানাভাবে হুমকি দিচ্ছে। কিন্তু এদেশের তরুণা আর তাকে ভয় পায় না। হুমকি দিয়ে লাভ নেই। হাসিনার দিন শেষে, কিন্তু হাসিনার বানানো ফ্যাসিবাদ যে কাঠামো সেটা কিন্তু রয়ে গেছে। হাসিনার পরিবর্তে অন্য আরেক ভাই ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করছেন। আশা করবো তিনি সে পথে যাবেন না। কিন্তু তার চারপাশে যারা আছে তারা আগের সেই ফ্যাসিবাদ কাঠামোর মধ্যে নিজেদের ক্ষমতাকে উপভোগ করছেন। তাদের থামাতে হবে। আওয়ামীলীগের আমলেও এতটা নির্লজ্জের মধ্যে দলীয়করণ পারিবারিককরণ করা হয় নাই, যেটা বিএনপি গত চারমাসে করা শুরু করেছে। তারা এখন ৩১ দফাও মানে না, গণভোটের রায়ও তারা উড়িয়ে দিয়েছে।

জাতীয় নাগরিক কমিটি পাবনা জেলা শাখার আয়োজনে এবং জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জুলাই আন্দোলনে পাবনার অন্যতম সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ, চাটমোহর উপজেলা এনসিপির সদস্য সচিব খায়রুল ইসলাম প্রমুখ। শেষে চাটমোহর পৌর মেয়র প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুকে সামনে পরিচয় করিয়ে দেন।

এর আগে জাতীয় নাগরিক কমিটির নেতারা চাটমোহর সরকারি কলেজ গেট থেকে মিছিল সহকারে পদযাত্রা নিয়ে চাটমোহর বালুচর খেলার মাঠে সমাবেশস্থলে পৌঁছান। বৃষ্টির কারণে সমাবেশ শুরু হতে কিছুটা সময় বিলম্ব হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আ.লীগের জন্ম যেখানে সেই দিল্লিতে তাদের দাফন হয়ে গেছে

আপডেট সময় ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬