ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদি চত্বর থেকে পিস্তলসহ একজনকে আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে।

তবে আটক ব্যক্তির পরিচয় ও তার সঙ্গে অবরোধ কর্মসূচির সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যহত রয়েছে।

এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদি চত্বর থেকে পিস্তলসহ একজনকে আটক

আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫