ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন এক চীনা নাগরিক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে কলেজছাত্রী আয়েশা সুলতানার (২১) সঙ্গে চীনের হেনান প্রদেশের দেংঝৌ শহরের বাসিন্দা সং হানজাওয়ের (৪০) পরিচয় হয় একটি চীনা ডেটিং অ্যাপের মাধ্যমে। প্রায় দুই মাস অনলাইনে যোগাযোগের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

পরিবারের সদস্যরা জানান, সং হানজাও বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর গত ১৪ জুন এফিডেভিটের মাধ্যমে ইসলামী রীতিতে আয়েশা সুলতানাকে বিয়ে করেন।

সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় আলোচনা শুরু হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রতারণা, মানবপাচার ও শোষণের অভিযোগ বাড়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সতর্কতাও দেখা দিয়েছে। তবে তরুণীর পরিবার বলছে, প্রয়োজনীয় আইনি ও ধর্মীয় প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে সম্পন্ন হয়েছে।

আয়েশা সুলতানা বলেন, ‘শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবার জানত।

পারিবারিক সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পর্কে কোনো ধরনের প্রতারণা বা জোরজবরদস্তি হয়নি।’
আয়েশার বাবা আবদুল আলিম বলেন, ‘সং হানজাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মুসলিম রীতিনীতি মেনে চলার অঙ্গীকার করেছেন। মেয়ের সুখের কথা বিবেচনা করেই আমরা তাকে জামাই হিসেবে গ্রহণ করেছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে

আপডেট সময় ১২:১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬