ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল রয়েল বেঙ্গল টাইগার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল লাগোয়া বনাঞ্চলে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আগামীকাল রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে। শনিবার দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। এরপর বনবিভাগের স্টাফেরা শরকির খালপাড় এলাকা কর্ডন করে রেখেছে, যাতে কোনো লোকজন সেখানে যেতে না পারে।

তিনি বলেন, খালপাড় থেকে আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। শনিবার গভীর রাতে সেখানে ফাঁকা গুলি ছোড়া হবে, শব্দে যাতে বাঘটি ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পারে। তারপরও বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেনারী সার্জন আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালেই বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে দরকার হলে ট্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে। গুলির মাধ্যমে এ ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে। ট্যাংকুলাইজার করার পর বাঘটি আধা ঘণ্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে।

তিনি আরও বলেন, এছাড়া বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য যেন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে বাঘ আটকে পড়ার খবরে সন্ধ্যা থেকে ওই এলাকায় স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে। তবে বনবিভাগ বনের ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দল সেখানে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল রয়েল বেঙ্গল টাইগার

আপডেট সময় ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬