ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় দরবার শরিফের ঈদগাহ মাঠে পৃথকভাবে দুটি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

জামাত দুটিতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন। এতে বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত ও সুরেশ্বর দরবার শরিফের আশপাশের ৫০ গ্রামের প্রায় ৩ হাজার মুসল্লি অংশ নেন।

সুরেশ্বর দরবার শরিফ সূত্রে জানা যায়, জান শরিফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধক কর্তৃক শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রতিষ্ঠিত সুরেশ্বর দরবার শরিফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। পিরোজপুর, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশে এক দিন আগেই ঈদসহ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৫০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।

সুরেশ্বর দরবার শরিফের ভক্ত সিয়াম হোসেন বলেন, বাবার সঙ্গে ছোটবেলা থেকে দরবার শরিফে আসতাম। আজকেও ঈদের নামাজ আদায় করার জন্য এসেছি। এখন সকলের সঙ্গে কুশল বিনিময় শেষে আবার চলে যাব।

ইসমাইল সদ্দার নামে স্থানীয় এক মুসল্লি বলেন, আমার বাপ-দাদাও সুরেশ্বর দরবার শরিফের নিয়ম মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। আমরা তাদেরই ধারাবাহিকতায় ধর্ম পালন করে থাকি। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম।

দরবার শরিফের প্রশাসনিক কর্মকর্তা (প্রধান খাদেম) মুনসুর আলী মৃধা বলেন, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার প্রায় তিন হাজার ভক্ত-অনুসারী সুরেশ্বর দরবার শরিফে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন। সারাদেশে সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ ভক্ত রয়েছে। এর মধ্যে ৫০ হাজারেরও বেশি অনুসারী নিজ নিজ এলাকায় ঈদের নামাজের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

সুরেশ্বর দরবার শরিফের শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বিশ্ব উম্মাহর জন্য শান্তি কামনা করেছি। এভাবে সুরেশ্বর দরবার শরিফে প্রায় ১০০ বছর ধরে ঈদুল ফিতর উদযাপন হয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন

আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬