ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সালাউদ্দিন আলমগীরের পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের (হরিণ প্রতীক) পক্ষে প্রচারণায় নেমেছেন। বৃহস্পতিবার বিকালে সখীপুরের বিভিন্ন বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।

কাদের সিদ্দিকীর দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে তিনি আগেই টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন আগেই।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাগেরবাড়ী বাজার থেকে প্রচারণা শুরু করেন কাদের সিদ্দিকী। পরে হামিদপুর গণ উচ্চবিদ্যালয় মাঠে এবং ইন্দারজানী বাজারে উঠান বৈঠকে বক্তব্য দেন। বাগেরবাড়ী বাজারে উঠান বৈঠকে তিনি বলেন, ‘সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে এ আসনের মানুষ নিরাপদ থাকবে। তবে আমি বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের বিরোধিতা করছি না।’

কাদের সিদ্দিকীর অভিযোগ, অতীতে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুর্ব্যবহার ও আরেক মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবকে লাঞ্ছনার ঘটনায় আহমেদ আযম খানের অনুসারীরা জড়িত ছিলেন। গত রমজানে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সালাউদ্দিন আলমগীরের পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী

আপডেট সময় ০১:১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬