ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির Logo নাড়ির টানে শেকড়ে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর জানিয়েছেন, পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে তাদের দাম্পত্য জীবনের ইতি টানা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।’

তিনি আরও লেখেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন। লেখেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।’ একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সানাউল্লাহ নূর ও সালমার বিয়ে হয় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর তাদের এই বিচ্ছেদের খবর সামনে এলো।

উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

এর আগে ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।

সালমার দ্বিতীয় বিবাহবিচ্ছেদের খবরে তার ভক্ত ও সংগীতাঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে শিল্পীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আলাদা কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

আপডেট সময় ১২:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর জানিয়েছেন, পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে তাদের দাম্পত্য জীবনের ইতি টানা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।’

তিনি আরও লেখেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন। লেখেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।’ একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সানাউল্লাহ নূর ও সালমার বিয়ে হয় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর তাদের এই বিচ্ছেদের খবর সামনে এলো।

উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

এর আগে ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।

সালমার দ্বিতীয় বিবাহবিচ্ছেদের খবরে তার ভক্ত ও সংগীতাঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে শিল্পীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আলাদা কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481