ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন অভিনেত্রী তিথি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা জাহের আলভী ও তার সহশিল্পী ইফফাত আরা তিথি।

ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে, আলভীর সঙ্গে তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন তিথি।

নেপালে শুটিং শেষ করে ২ মার্চ দেশে ফেরেন তিনি। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিথি বলেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক প্রেমের নয়, বরং নির্ভরতার। তার ভাষ্য, দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে একটি শক্ত বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে।

‌‘আমাদের প্রেম ছিল না, তবে একটা নির্ভরতার সম্পর্ক আছে। আমি কখনো আলভীকে বলিনি, ইকরাকে ছেড়ে আমাকে বিয়ে করতে’, – স্পষ্ট করে বলেন তিথি।

ইকরাকে ‘সন্দেহপ্রবণ’ বলেও দাবি করেন তিথি। তার অভিযোগ, আলভীর সহশিল্পীদের নিয়েও ইকরা সন্দেহ করতেন এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন। তিথির সঙ্গে একপর্যায়ে ইকরার ভুল বোঝাবুঝি তৈরি হলেও পরে তা মিটে যায় বলে জানান তিনি।

নেপাল সফর নিয়েও যে গুঞ্জন ছড়িয়েছে, তা অস্বীকার করেন তিথি। তার দাবি, শুটিংয়ের বিষয়টি ইকরা আগেই জানতেন। জন্মদিনে কেক কাটা ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময়কে তিনি স্বাভাবিক সহকর্মীসুলভ আচরণ বলেই উল্লেখ করেন।

এদিকে ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন তিথি। তিনি জানান, ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন। ‘আমাকে যেভাবে ক্রিমিনাল বানানো হচ্ছে, তা ঠিক নয়। আইনি প্রক্রিয়ায় কিছু জানতে চাইলে অবশ্যই সহযোগিতা করব’, – বলেন এই অভিনেত্রী।

ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনে এখনো চলছে তুমুল আলোচনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন অভিনেত্রী তিথি

আপডেট সময় ১১:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬