ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নেপাল থেকে দেশে ফিরেছেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী ইফফাত আরা তিথি। সোমবার ((২ ফেব্রুয়ারি) নাটকের শুটিং টিমের সঙ্গে দেশে ফিরেছেন তিনি।

সম্প্রতি জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর পর খবর ছড়ায় তিথির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে ইকরার পরিবার। কিন্তু রাজধানীর পল্লবী থানায় খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

খবরটি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি একেএম আলমগীর হোসেন। তিনি গণমাধ্যমে বলেন, ‘নাটকের শুটিং টিম ঢাকায় এসেছে। আলভীর পরকীয়া প্রেমিকা (ইফফাত আরা তিথি) ঢাকায় এসেছেন কিন্তু তিনি আসামি নন। এই মামলার আসামি আলভী এবং তার মা। পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের খোঁজখবর নিয়েছে তারা দেশে আসেনি।’

এদিকে দেশে ফিরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিথি বলেন, “অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’— এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ ফেব্রুয়ারি) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওই দিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিনের টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।”

গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। পরদিন ১ মার্চ তার মামা বাদী হয়ে জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলায় প্রধান আসামি আলভী।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ

আপডেট সময় ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬