ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সামান্য বৃষ্টিতেই ডুবছে ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে বৃষ্টির পানিতে ফেঞ্চুগঞ্জ বাজারের পোস্ট অফিস রোড এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বছরের পর বছর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে বাজারের ব্যবসায়ী ও সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী এর স্থায়ী সমাধানের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই পোস্ট অফিস সড়ক পানিতে তলিয়ে যায়। সড়কে খানাখন্দ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কারণ, সড়কে নোংরা পানি থাকার কারণে ক্রেতারা আসেন না দোকানে।

বুধবার (৮ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের কোথাও হাঁটু সমান পানি। খানখন্দ ও গর্তে ভরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন বেশ কয়েকজন। নোংরা পানি দিয়ে চলাচল করার কারণে দোকানদারদের পানি বাহিত রোগের সংক্রমণ বেড়েছে।

কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতিনিয়ত এই সমস্যার কারণে আমরা দুর্ভোগে আছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সামন্য বৃষ্টি হলে এই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা বাদল আহমদ, এই সড়ক দিয়ে মসজিদে আসা-যাওয়া করতে হয়। জলাবদ্ধতার কারণে ড্রেনের সকল নোংরা পানি সড়কে চলে আসে। সড়কের হাঁটুর উপরে পানি থাকে। স্বপন দেবনাথ বলেন, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এছাড়াও বৃষ্টির জলাবদ্ধতার নোংরা পানি দোকানে উঠে পড়ে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, ‘পোস্ট অফিস সড়কে জলাবদ্ধতার বিষয়টি এতদিন আমাকে কেউ জানান নি। এজন্য এটা আমার নজরে আসেনি। সাম্প্রতিক বৃষ্টিতে যেহেতু জলাবদ্ধতা হচ্ছে, এখন বৃষ্টির মধ্যে কোনো কাজ করানো যাবে না। অর্থবছরের শুরু মাত্র হয়েছে, পরবর্তী বরাদ্দ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সামান্য বৃষ্টিতেই ডুবছে ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক

আপডেট সময় ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬