ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২১ জুন) সকালে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর যুবলীগের নেতাকর্মীরা। নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে পুলিশকে উদ্দেশ্য করে মারধরের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় মহানগর যুবলীগের ব্যানারে এই মিছিলটি বের করা হয়। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মিছিলটি গাছা এলাকার দিকে এগিয়ে যাওয়ার সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে পুলিশ সদস্যরা এগিয়ে এলে মিছিলকারীদের মধ্য থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। এ সময় তাদের বলতে শোনা যায়, “ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।” এছাড়া তারা “রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই” এবং “যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগ একটি বিক্ষোভ মিছিল বাসন থানার কলম্বিয়া এলাকায় বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। কলম্বিয়া এলাকায় থেকে মিছিলটি গাছা থানা এলাকায় অতিক্রমকালে মহাসড়কে গাছা থানার এক এসআইসহ দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তারা মিছিলের দিয়ে এগিয়ে যেতে চাইলে মিছিল থেকে যুবলীগের এক নেতা প্রকাশ্যে পুলিশকে সামনে আসলে মেরে ফেলার হুমকি প্রদান করে। এসময় পুলিশ সদস্যরা মিছিলের সামনের দিকে আর আগায়নি। পরে মালেকের বাড়ি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে পুলিশ মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলটি বাসন থানা থেকে শুরু হয়ে গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে গাছা থানার একজন এসআইসহ আরও দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন থানার শেষ প্রান্ত কলম্বিয়া এলাকার হলেও পুলিশকে হুমকি দেওয়া হয় গাছা থানা সীমানা এলাকায়। সেখানে গাছা থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। কারা এ মিছিলে অংশ নিয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

আপডেট সময় ০৬:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬