ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিফাত নিলয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।

ডিবি সূত্র জানায়, জুলাই আন্দোলন দমাতে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে রিফাত নিলয় জোয়ার্দারের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ ও তা নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তিনি জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন।

এদিকে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলে থাকা ঢাকা শহরের একাধিক ফ্ল্যাট রিফাত নিলয়ের তত্ত্বাবধানে ছিল বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়ার টাকা সংগ্রহ করতেন রিফাত। পরে সেই অর্থ বেনজীর আহমেদ ও মনিরুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হতো। 

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারের পর রিফাত নিলয়ের আর্থিক লেনদেন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং আন্দোলন দমনে অর্থায়নের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি।

ডিবি সূত্র আরো জানায়, এই গ্রেপ্তারের মাধ্যমে সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ ব্যবস্থাপনার একটি বড় চিত্র সামনে আসতে পারে বলে মনে করছে তদন্ত সংস্থা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬