ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সাতক্ষীরা – খুলনা মহাসড়কে মাহেন্দ্র ও মোটরসাইকেল সংঘর্ষ : মা ও শিশুসহ নিহত ২, আহত ৬

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী মাহেন্দ্র ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ছয়জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,সাতক্ষীরা সদরের পদ্মশাখরা এলাকার মো. সালাম সরদারের স্ত্রী শারমিন সুলতানা (২৮) এবং তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মহাসড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র ও মোটরসাইকেলের আরোহীসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

আহতরা হলেন,খুলনা জেলা সদরের ইদ্রিস আলরি ছেলে মোয়াজ্জেম হোসেন(৫৩),রুপসার দিয়াড়া এলাকার হাতেম আলীর ছেলে খাইরুল আলম(৩৮),পাইকগাছা উপজেলার কপিলমুন এলাকার বাসুদেবের স্ত্রী মিন(৩৫),তালা উপজেলা ভারশা এলাকার আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম(৫৫),সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জনাব আলীর ছেলে নুরুজ্জামান(৩৫) ও কালিগঞ্জ এলাকার তাপস(৩৭)। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সাতক্ষীরা – খুলনা মহাসড়কে মাহেন্দ্র ও মোটরসাইকেল সংঘর্ষ : মা ও শিশুসহ নিহত ২, আহত ৬

আপডেট সময় ০৫:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫