ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সবার প্রতি কল্যাণকামী মনোভাব ইসলামের শিক্ষা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ইসলামের দৃষ্টিতে সব সৃষ্টি মিলে একটি পরিবার। এক হাদিসে গোটা সৃষ্টিকে ‘আল্লাহর পরিবার’ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সবসৃষ্টি আল্লাহর পরিবার। (আল বায়হাকি; আত-তিরমিজি, মিশকাত : ৪৯৯৮)

পরিবারের প্রতিটি সদস্য যেমন পরস্পরের কল্যাণকামী হয়, হতে হয়, তেমনি শরিয়াতের মিজাজের চাহিদা হলো, মানুষকে, একজন মুমিনকে সকল সৃষ্টির প্রতি কল্যাণকামিতার মনোভাব পোষণ করতে হবে। পরিবারের একজনের কষ্ট যেমন সকলের কষ্ট, একজনের সুখ যেমন সকলের সুখ, তেমনি মহাবিশ্বে ছড়িয়ে থাকা সকল সৃষ্টির কল্যাণকে নিজের কল্যাণ বলে ভাবতে হবে। অন্যের অকল্যাণ, অমঙ্গলকে নিজের অকল্যাণ ও অমঙ্গল বলে মনে করতে হবে।
একটি হাদিসে বিষয়টিকে সাধারণ মূলনীতি বলে উলেস্নখ করা হয়েছে। নবী (সা.) বলেছেন, ‘অপরের কল্যাণকামিতার নামই হলো দ্বিন। ইসলাম হলো মঙ্গলাকাঙ্খার নাম।’ (ইমাম বুখারি; ইমাম মুসলিম, আস-সহিহ : ৫৫)

একবার এক সাহাবিকে দেখে নবীজি (সা.) বলেছিলেন, ইনি একজন জান্নাতি মানুষ। এরূপ কথা তিনি একের পর এক তিনদিন বলেছিলেন। জনৈক সাহাবি ঔত্সুক্য নিবারণের জন্য এই সাহাবির সঙ্গী হয়ে যান এবং তিনদিন পর্যন্ত তাঁর সঙ্গে অবস্থান করেন। পরে তাঁকে বলেন, আপনার তো আলাদা কোনো বিশেষ আমল দেখলাম না; কিন্তু নবীজি (সা.) তিনদিন ধরে এ কথা বলেছেন যেএখন মসজিদে এমন একটি লোক প্রবেশ করবে, যে হলো জান্নাতি। আর এই কথার পর তিনদিনই দেখলাম আপনি এসে মসজিদে প্রবেশ করলেন। বিষয়টি কী?

এই সাহাবি বলেন, আমি তো কারণ জানি না। তবে এটুকু বলতে পারি যে পৃথিবীর কারো ক্ষেত্রে আমার মধ্যে কোনো অমঙ্গচিন্তা নেই। (ইমাম আহমদ, আল মুসনাদ : ১২২৮৬)

আরেক বর্ণনায় পাওয়া যায়, নবী (সা.) বলেছেন, এমনভাবে ভোর ও সন্ধ্যা করবে যে, কারো প্রতি তোমার অকল্যাণচিন্তা নেই। (ইমাম আহমদ, আল মুসনাদ : ১২৬৯৭; ইমাম নাসায়ি, আস-সুনান : ১০৬৩৩)

বর্ণিত আছে, একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে সাহায্য করায় একজন জনপদবধূ নারীকে আল্লাহপাক ক্ষমা করে দিয়েছেন। (ইমাম বুখারি, আস-সহিহ : ৩১৪৩)

পক্ষাক্ষরে একটা বিড়ালকে না খেতে দেয়ায় একজন নেককার নারীকেও জাহান্নামি হতে হয়। (ইমাম বুখারি, আস-সহিহ : ৩১৪০)

এই ক্ষেত্রে নবী (সা.) একটি অতিসুন্দর দিকনির্দেশনা দিয়ে গিয়েছেন। বলেছেন, ‘নিজের জন্য যা পছন্দ করো, তোমার অন্য ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে।’ (ইমাম বুখারি, আস-সহিহ : ১৩)

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সবার প্রতি কল্যাণকামী মনোভাব ইসলামের শিক্ষা

আপডেট সময় ১০:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫