ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সন্তান লালন পালনে যেসব ভুল করা উচিত নয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

চোখের সামনে সন্তানকে বেড়ে উঠতে দেখা আনন্দের। তবে সন্তান লালন পালন খুব সহজ বিষয় নয়। বাবা-মাকে অনেক কসরত করতে হয়। পরিবারের অন্যান্য ও অভিভাবককেও বেশ সচেতন থাকতে হয়। অনেক সময় না বোঝেই সন্তানের সামনে বাবা-মা ও অভিভাবকেরা এমন অনেক আচরণ করে ফেলেন, যা শিশু সন্তানের আচরণগত দিক এবং মানসিক বিকাশে প্রভাব ফেলে।

যেসব ভুল করা উচিত নয়:

অতিরিক্ত শাসন: সন্তান ছোট হোক কিংবা বড়, তার ভুল স্বাভাবিকভাবে মেনে নিন। অনেক অভিভাবক ভুলের জন্য কঠোর শাসন করেন। এতে সন্তানের আত্মবিশ্বাস কমে যায় এবং অভিভাবকের সঙ্গে দূরত্ব তৈরি হয়।

অন্যের সাথে তুলনা: সন্তানের পরীক্ষার ফলাফল, উচ্চতা, কর্মকাণ্ড কোনোকিছু নিয়েই অন্যদের সঙ্গে তুলনা করা উচিত নয়। সন্তানকে ভাইবোন বা বন্ধুদের সাথে তুলনা করলে তা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তারা হীনমন্যতায় ভোগে। তারা নিজস্ব দক্ষতা বিকাশ করতে কুণ্ঠাবোধ করে।

ভুল স্বীকার না করা: বাবা-মায়ের ভুল হয়। সন্তানেরও ভুল হতে পারে। এ ব্যাপারগুলো স্বাভাবিক। নিজে ভুল করলে তার জন্য সন্তানের কাছে ক্ষমা চাইতে বা ভুল স্বীকার করতে লজ্জা পাবেন না। এতে সম্পর্ক দৃঢ় হবে। সন্তান শিখবে যে ভুল করা স্বাভাবিক বিষয়।

প্রশংসা না করা: ভালো কাজের জন্য শিশুদের প্রশংসা করুন। ছবি আঁকা, সুন্দর হাতের লেখা, ঠিক সময় পড়তে বসার জন্যও প্রশংসা করুন। এতে সন্তানের আত্মবিশ্বাস বাড়ে, ভালো কাজের প্রতি আগ্রহও বাড়ে। নয়তো তারা ভালো কাজে আগ্রহ হারিয়ে ফেলতে পারে।

সময় না দেওয়া: মূল্যবান উপহার বা টাকার পরিবর্তে সন্তানের জন্য সময় দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। তাদের প্রতি আপনার সময় এবং মনোযোগ দেওয়া উচিত। এতে তারা নিজেদের অবহেলিত মনে করে না। আপনার প্রতিও ভালোবাসা ও সম্মান বাড়বে।

সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দেওয়া: সন্তানকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। যেমন কী খাবে, কোন জামা পরবে সে বিষয়েও তাদের মতামত নিতে দিন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে।

সন্তানের সামনে নেতিবাচক কথা বলা: সন্তানের সামনে অন্যকে অপমান-অশ্রদ্ধা করে কথা বলা উচিত নয়। অন্যের নামে নেতিবাচক কথা বলা উচিত নয়। তবে হ্যাঁ, কিছু কিছু বাস্তব বিষয় সন্তানের সামনে আলোচনা করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সন্তান লালন পালনে যেসব ভুল করা উচিত নয়

আপডেট সময় ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫