ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির সম্মেলন চলতি বছরই, জানালেন মির্জা ফখরুল Logo মার্কিন-ইসরাইলি হামলায় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারাল ইরান Logo সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম Logo মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম Logo ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়, ঝুম বৃষ্টি Logo ঈদে হাসপাতালগুলোতে বিশেষ সতর্কতা জারি Logo হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক Logo ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই Logo আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বিকট বিস্ফোরক অস্ত্র ব্যবহার করছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায়  অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু কন্যা। গুরুতর আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট নিউরো সায়েন্সেস হাসপাতালে।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে গুরুতর আহত দেড় বছরের শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিয়েছেন তিনি। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর প্রধানমন্ত্রী কথা বলেন বগুড়ার ডিসি ও নিউরো সায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছে এক শিশু। শিশুটির বাবা-মার অবস্থাও গুরুতর বলে জানা গেছে। এদিকে, দেড় বছরের শিশুটিকে তার মায়ের সঙ্গে আনা হয়েছে ঢাকার  নিউরোসায়েন্স হাসপাতালে। শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত ও তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আতিকুর রহমান রুমন জানান, গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার শহিদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হচ্ছে। সেখানকার পরিচালকের সাথেও কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিন। একইসাথে যাবতীয় চিকিৎসা ব্যয়ভারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২জন যাত্রী নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে। এসময় ঘটনাস্থলে ১জন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটির ৩ জন স্বজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বগুড়ার জেলা প্রশাসক জানিয়েছেন নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের দাফন করা হবে। নিহতরা ঢাকা থেকে পরিবার এবং আত্মীয়স্বজনদের নিয়ে একই গাড়িতে করে গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায় ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়ার শেরপুরে দুর্ঘটনার শিকার হন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির সম্মেলন চলতি বছরই, জানালেন মির্জা ফখরুল

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায়  অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু কন্যা। গুরুতর আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট নিউরো সায়েন্সেস হাসপাতালে।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে গুরুতর আহত দেড় বছরের শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিয়েছেন তিনি। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর প্রধানমন্ত্রী কথা বলেন বগুড়ার ডিসি ও নিউরো সায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছে এক শিশু। শিশুটির বাবা-মার অবস্থাও গুরুতর বলে জানা গেছে। এদিকে, দেড় বছরের শিশুটিকে তার মায়ের সঙ্গে আনা হয়েছে ঢাকার  নিউরোসায়েন্স হাসপাতালে। শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত ও তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আতিকুর রহমান রুমন জানান, গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার শহিদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হচ্ছে। সেখানকার পরিচালকের সাথেও কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিন। একইসাথে যাবতীয় চিকিৎসা ব্যয়ভারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২জন যাত্রী নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে। এসময় ঘটনাস্থলে ১জন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটির ৩ জন স্বজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বগুড়ার জেলা প্রশাসক জানিয়েছেন নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের দাফন করা হবে। নিহতরা ঢাকা থেকে পরিবার এবং আত্মীয়স্বজনদের নিয়ে একই গাড়িতে করে গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায় ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়ার শেরপুরে দুর্ঘটনার শিকার হন তারা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481