ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঈদ উপলক্ষে যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

রোজার ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুতে যানবাহন পারাপার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি।

যমুনা সেতু সাইট অফিসের তথ্যমতে, এদিন সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং পশ্চিমমুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি।

সাধারণত এই সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। সেই হিসাবে মঙ্গলবার অতিরিক্ত ২৮ হাজার ৯৪৩টি যানবাহন বেশি চলাচল করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে এক দিনে বড় অঙ্কের টোল আদায় হয়েছে। মঙ্গলবার সব মিলিয়ে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল সংগৃহীত হয়েছে।

হিসাব অনুযায়ী, এদিন পূর্বমুখী যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে।

গত সোমবার সরকারিভাবে শেষ কর্মদিবস থাকায় ওই দিন বিকেলের পর থেকেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করেন। এর প্রভাবে যমুনা সেতুতে ঘরমুখো যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে।

উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতু। কোনো বিকল্প সড়ক না থাকায় প্রতি বছর ঈদের সময় এখানে যানবাহনের ব্যাপক চাপ তৈরি হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঈদ উপলক্ষে যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন

আপডেট সময় ০৯:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬