ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে এ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। তাতে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও কমবে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বাধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে।পরীক্ষামূলক এ সার্ভিস ঈদের আগ পর্যন্ত চালু থাকবে।ঘাটটির অবকাঠামো স্থায়ী ব্যবহারের উপযোগী করেই প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এই ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থাটির পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ফিতা কেটে শিমুলিয়া টুরিস্ট ঘাটে বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন।

উল্লেখ্য, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর রুটে এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে। প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল-ব্যাগ বহনের জন্য ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইল চেয়ার সেবাও থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’

আপডেট সময় ০২:১৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬