ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শাহরুখকে দেশদ্রোহী আখ্যা বিজেপি নেতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। আর এ ঘটনা কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েন বলিউড বাদশাহ। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম।

এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়। তবে এবারের সরাসরি ‘গাদ্দার’ বলে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুললেন এ বিজেপি নেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএলে মোটা অংকের বিনিময়ে মোস্তাফিজকে নিজেদের ডেরায় টানায় কেকেআরের কর্ণধার শাহরুখ খানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম। বাদশাহকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটি আমার প্রতিজ্ঞা।

অভিযোগ করে এ কট্টরপন্থি বিজেপি নেতা বলেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তিনি বলেন, আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মোস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাশত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।

সংগীত সোম বলেন, শাহরুখ খানের মতো গাদ্দারদের এ বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এ অবস্থানে পৌঁছেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শাহরুখকে দেশদ্রোহী আখ্যা বিজেপি নেতার

আপডেট সময় ০৮:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬