ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আমরা কোনোদিন গণভবনে যাইনি, চুরি করিনি : কারিনার মা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মা লোপা কায়সার বলেছেন, আমরা কোনোদিন গণভবনে যাইনি। আমি বা ওর বাবা কেউ গণভবনে যাইনি। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা চুরি করিনি।

রবিবার (১৭ মে) রাত ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লোপা কায়সার।

জানাজায় অংশ নেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ ছাড়া অংশ নেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

এসময় কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার বলেন, চিকিৎসা খাতে সরকারকে আরো গুরুত্ব দিতে হবে। লিভার ট্রান্সফারের কোনো চিকিৎসা হয় না বাংলাদেশে।

অথচ আইসিইউতে নিয়ে লাখ লাখ টাকা রেখে দেয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

কারিনা কায়সারের মা বলেন, ৫ আগস্ট তারা গণভবনে যায়নি। কিন্তু শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন হিসেবে উদযাপন করেছিলেন।

লোপা কায়সার বলেন, জুলাইয়ে যা হয়েছে, আপনারা সবাই প্রতিহত করেছেন। কারোরই জিনিসটা ভালো লাগেনি।

আর আমাদের একটি ভিডিও আপলোড করা হয়েছে। আমরা গণভবনে কোনোদিনই যাইনি। আমি বা ওর বাবা কেউ গণভবনে যাইনি। আমরা আমাদের বাসার মোড়ে, যখন সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, মহাখালী থেকে উত্তরার দিকে, কারো হাতে হাঁস, কারো হাতে গাছ, কারো হাতে মাছ- তখন আমার স্বামী বলল, তুমি যদি কিছু নিয়ে আসতে, তাহলে তো আমরাও দেখাতে পারতাম। তখন হাতে ছিল একটি শ্রী লেদার্সের ব্যাগ। তখন আমি বলি, এই যে আমার একটা ব্যাগ! আরেকটা চিরুনি নিয়ে বলি, এই যে চিরুনি! এখন এটা কে যে আপলোড করছে! এখন সবাই লেখে, আমরা গণভবনে চুরি করেছি। আমাদের চুরি করার কী দরকার?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আমরা কোনোদিন গণভবনে যাইনি, চুরি করিনি : কারিনার মা

আপডেট সময় ০২:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬