ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান Logo বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান Logo ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’ Logo বিজয় অর্জনে যুদ্ধ চালিয়ে যেতেই হবে: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী Logo ইরানের ভয়াবহ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে জানালো ইসরায়েল Logo মধ্যপ্রাচ্যে অস্থিরতা শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, একদিনেই বাতিল ৭টি Logo জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: ২২ দিনে খালাস ২৫ জাহাজ, পথে আরও দুই Logo ইরানের ক্ষেপণাস্ত্র কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে, জরুরি তদন্তে ইসরায়েল Logo একসঙ্গে নাটোরের চার এমপি, উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় Logo ‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালী খোলা: বড় ঘোষণা দিলো ইরান

‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালী খোলা: বড় ঘোষণা দিলো ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শত্রুদের জাহাজ ছাড়া অন্যান্য দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় নিযুক্ত ইরানের দূত আলি মৌসাভি এ তথ্য জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এ হুমকির পরই ইরান জানায়, শত্রুদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য প্রণালীটি খোলা রয়েছে।

ইরানের এই দূত আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত তেহরান।

তিনি ব্যাখ্যা করে জানান, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের কোনো সংশ্লিষ্টতা নেই, তারা সহজেই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। তবে অন্যান্য দেশের জাহাজকে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে, অর্থাৎ আগে থেকে ইরানকে অবহিত করতে হবে।

আলি মৌসাভি বলেন, ইরান কূটনীতিকে অগ্রাধিকার দেয় এবং তা এখনো অব্যাহত রয়েছে। তবে তার আগে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে। হরমুজ প্রণালিতে বর্তমান পরিস্থিতির জন্য মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাই দায়ী।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান

‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালী খোলা: বড় ঘোষণা দিলো ইরান

আপডেট সময় ০৬:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

শত্রুদের জাহাজ ছাড়া অন্যান্য দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় নিযুক্ত ইরানের দূত আলি মৌসাভি এ তথ্য জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এ হুমকির পরই ইরান জানায়, শত্রুদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য প্রণালীটি খোলা রয়েছে।

ইরানের এই দূত আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত তেহরান।

তিনি ব্যাখ্যা করে জানান, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের কোনো সংশ্লিষ্টতা নেই, তারা সহজেই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। তবে অন্যান্য দেশের জাহাজকে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে, অর্থাৎ আগে থেকে ইরানকে অবহিত করতে হবে।

আলি মৌসাভি বলেন, ইরান কূটনীতিকে অগ্রাধিকার দেয় এবং তা এখনো অব্যাহত রয়েছে। তবে তার আগে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে। হরমুজ প্রণালিতে বর্তমান পরিস্থিতির জন্য মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাই দায়ী।

সূত্র: রয়টার্স

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481