ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লালমোহনের অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ: গ্রেফতার ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ভোলা  সংবাদদাতা:

ভোলার লালমোহন উপজেলায় চালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও চারটি মোবাইল ফোন।
বুধবার(৭ জানুয়ারী)  দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।
তিনি জানান, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশন পৌরসভার বাসস্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজার যাওয়ার কথা বলে যাত্রী সেজে আবু বক্কর ছিদ্দিকের অটোরিকশাটি ভাড়া করেন হত্যাকারীরা। এরপর রাত সাড়ে ৯টার দিকে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকারী আবু বকর সিদ্দিকের বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। এরপর তারা নীল রঙের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে লালমোহন থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আরো জানান, এরপর লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তারা তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার মূল পরিকল্পনাকারী মো. ইব্রাহিমকে (৩৬) গ্রেফতার করেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
ইব্রাহিমের দেওয়া তথ্যমতে মো. রাজা (৩২) ও কাজী তারেক (৩৫) নামে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অটোরিকশা চালক হত্যায় ব্যবহৃত চাকু ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লালমোহনের অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ: গ্রেফতার ৩

আপডেট সময় ০৯:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬