ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লাঙ্গলবন্দ স্নান উৎসব জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন : সংস্কৃতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রাই চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দের মহাঅষ্টমী পুণ্যস্নান কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের জাতির বহুত্ববাদী সংস্কৃতি, সহাবস্থান এবং সামগ্রিক মানবিক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। এখানে মানুষের আধ্যাত্মিক সাধনা এবং ঐতিহ্যের যে সম্মিলন ঘটে, তা আমাদের জাতীয় জীবনে গভীর তাৎপর্য বহন করে।

বুধবার (২৫ মার্চ) নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ‘মহাঅষ্টমী পুণ্যস্নান ২০২৬’ উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যখন বিশ্বজুড়ে বিভাজন ও সংঘাত বাড়ছে, তখন বাংলাদেশ একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করতে পারে।

তিনি বলেন, লাঙ্গলবন্দের এই বিশাল সমাবেশ সেই সম্ভাবনারই এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমাদের সংস্কৃতি, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বৈশ্বিক ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি কেবল অর্থনৈতিক অগ্রগতিতে নয়, বরং নাগরিকদের পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক সংহতির মধ্যে নিহিত।

একটি টেকসই ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য এমন একটি সমাজ প্রয়োজন যেখানে মানুষ হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং রাষ্ট্র হবে নাগরিকদের প্রতি দায়বদ্ধ। মন্ত্রী উপস্থিত সবাইকে এই আধ্যাত্মিক সমাবেশ থেকে আত্মশুদ্ধি ও জাতীয় ঐক্যের নতুন অঙ্গীকার গ্রহণ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ ভক্ত ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লাঙ্গলবন্দ স্নান উৎসব জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন : সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ১২:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬