ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৬

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ওয়ার্ড যুবদল সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলমসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ১০ নং ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় সভাপতি প্রার্থী তারেক হোসেন ও জাহাঙ্গীর আলম পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও দলীয় কর্মীরা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, ওর্য়াড যুবদলের কমিটি ও ঝুমুর এলাকায় বাস কাউন্টার নিয়ে তারেক হোসেন ও জাহাঙ্গীর আলমের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর থেকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা দেখা দেয়।

এরপর পৌর শহরের মটকা মসজিদ এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম, তারেক হোসেন, সেক্রেটারি প্রার্থী মেহেদী হাসান শিপু, যুবদল কর্মী কামাল হোসেন, জামাল হোসেন, রাহাত হোসেন, দুখু মিয়া ও নান্নুসহ অন্তত ১৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর আলমসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন বলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী নিয়ে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, রাত ১১টা পর্যন্ত সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর অন্যদের চিকিৎসা চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৬

আপডেট সময় ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫