ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
সাভারে র‍্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার সময় আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পরে আশুলিয়া থানা পুলিশ তড়িৎ গতিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার বাইপাস এলাকা থেকে আজ সকাল সাড়ে ৮টায় পাঁচটি গরুসহ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান যুগান্তর কে বলেন, খবর পেয়ে আশুলিয়া পুলিশের একটি টিম এস আই আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচলনা করে ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। ট্রাকটি আশুলিয়া থানার হেফাজতে রাখা হয়েছ। এ সময় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে নি।

জানা গেছে, বগুড়া থেকে ৩০টি ছোট-বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র‍্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়।

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল যায় এবং অভিযানে নামে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আরও বলেন, ইতোমধ্যেই লুট হওয়া অবশিষ্ট গরু ও র্যাব পরিচয়ে ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযানে নেমেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি

আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫