ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা Logo ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে সৌদি আরব থেকে বহিষ্কার Logo দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় ভূমি প্রতিমন্ত্রীর Logo রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান Logo বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান Logo ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’ Logo বিজয় অর্জনে যুদ্ধ চালিয়ে যেতেই হবে: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী Logo ইরানের ভয়াবহ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে জানালো ইসরায়েল Logo মধ্যপ্রাচ্যে অস্থিরতা শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, একদিনেই বাতিল ৭টি

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ মার্চ) বিকালে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রামুর ফুটবল চত্বরে সংক্ষিপ্ত অবস্থানকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামু একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী উপজেলা হওয়ায় এখানে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো অত্যন্ত প্রয়োজন। বর্তমান ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। এ অবস্থায় শয্যাসংখ্যা বৃদ্ধি করে ১০০ তে উন্নীত করা সময়ের দাবি।

এ সময় ছাত্রনেতা ডা. মোহাম্মদুল হক জনির নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসনের বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া রামু ফুটবল চত্বরের অবস্থান পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হয়। স্থানীয়দের পক্ষ থেকে পূর্বের ন্যায় খালেকুজ্জামান চত্বর বহাল রাখা এবং পুরাতন বাইপাস সড়কের পাশে ফুটবল চত্বর পুনঃস্থাপনের দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ মার্চ) বিকালে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রামুর ফুটবল চত্বরে সংক্ষিপ্ত অবস্থানকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামু একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী উপজেলা হওয়ায় এখানে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো অত্যন্ত প্রয়োজন। বর্তমান ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। এ অবস্থায় শয্যাসংখ্যা বৃদ্ধি করে ১০০ তে উন্নীত করা সময়ের দাবি।

এ সময় ছাত্রনেতা ডা. মোহাম্মদুল হক জনির নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসনের বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া রামু ফুটবল চত্বরের অবস্থান পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হয়। স্থানীয়দের পক্ষ থেকে পূর্বের ন্যায় খালেকুজ্জামান চত্বর বহাল রাখা এবং পুরাতন বাইপাস সড়কের পাশে ফুটবল চত্বর পুনঃস্থাপনের দাবি জানানো হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481