ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

যে খাবারগুলো প্রেসারকুকারে রান্না না করাই ভালো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রেসারকুকার ব্যবহারে সময় ও জ্বালানি দুইই সাশ্রয় হয়। তবে সব খাবার প্রেসারকুকারে রান্না উপযুক্ত নয়। কিছু নির্দিষ্ট খাবার এতে রান্না করলে স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি তৈরি হতে পারে ক্ষতিকর উপাদানও। সময় বাঁচাতে গিয়ে যদি খাবারই খারাপ হয়, তাহলে লাভ তো নয়ই, বরং ক্ষতি

চলুন, জেনে নিই এমনই ৫টি খাবারের নাম, যা প্রেসারকুকারে রান্না না করাই ভালো।

চাল
প্রেসারকুকারে চাল রান্না করলে অতিরিক্ত স্টার্চ বেরিয়ে আসে। এতে আক্রিলামাইড নামে এক ধরনের ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে, যা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আলু
আলুতে প্রাকৃতিকভাবে স্টার্চ থাকে। কুকারে রান্না করলে তা অতিরিক্ত নরম হয়ে যায় ও গলে যেতে পারে। এতে আলুর স্বাদ ও গঠন নষ্ট হয়।

পাস্তা
পাস্তা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। প্রেসারকুকারে রান্না করলে তা গলে গিয়ে পাত্রে লেগে যেতে পারে।

দুগ্ধজাত খাবার (দুধ, ক্রিম, পনির)
যেসব রান্নায় দুধ, ক্রিম বা পনির ব্যবহৃত হয়, সেগুলি কুকারে দিলে দুধ কেটে গিয়ে দলা পাকিয়ে যায়। এতে স্বাদ যেমন নষ্ট হয়, তেমনি খাবার দেখতে অরুচিকর হয়ে পড়ে।

মাছ
মাছের গঠন খুবই নরম ও সংবেদনশীল। কুকারের উচ্চ তাপে রান্না করলে মাছের টুকরো ভেঙে যেতে পারে, বা পুরোপুরি শুকিয়ে গিয়ে স্বাদহীন হয়ে পড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

যে খাবারগুলো প্রেসারকুকারে রান্না না করাই ভালো

আপডেট সময় ০৬:১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫