ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুবদল কর্মীর হাতে বিএনপি কর্মী খুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীদের দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মো. ইউসুফ (৪২) নামের এক যুবদল কর্মী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে ও চার সন্তানের জনক। অভিযুক্ত ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছোট ছেলে।

আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথীসহ স্বজনরা জানায়, আনোয়ার তার শ্যালককে বিদেশে পাঠানোর জন্য একটি সংস্থা থেকে দুই লাখ টাকা নেন। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন যুবদলের কর্মী মো. ইউসুফসহ আরও তিনজন ওই টাকা চাঁদা হিসেবে দাবি করে। গত দুই-তিন দিন ধরে তারা দোকানে এসে নিয়মিত হুমকি দিচ্ছিল।

মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ইউসুফ ও আরও দুইজন দোকানে ঢুকে একা থাকা আনোয়ারকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার দোকান থেকে দৌড়ে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার জানান, হত্যাকারী ইউসুফ যুবদলের কর্মী আর আনোয়ার বিএনপির একজন কর্মী হলেও কোনো বড় পদে ছিলেন না।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির ফয়সাল বলেন, আনোয়ারের বুকে ও পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আজ সকালে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুবদল কর্মীর হাতে বিএনপি কর্মী খুন

আপডেট সময় ০২:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫