ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম Logo অ্যামেরিকার প্রেসিডেন্সি হলো একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প Logo অ্যামেরিকায় চার বছরের মধ্যে জ্বালানির দাম সর্বোচ্চ Logo ‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’ Logo ২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী Logo গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু Logo ‘তোমরা কেমন আছো, পড়ালেখা করছো তো?’: সংসদে শিক্ষামন্ত্রী Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন Logo পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর Logo রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

ম্যাজিস্ট্রেট দেখে কমলো খেজুরের দাম, মুহূর্তেই সব বিক্রি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়িতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি বাজারে যৌথ টাস্কফোর্সের অভিযান চলাকালে এক ফল বিক্রেতা খেজুরের দাম কম ঘোষণা করলে মুহূর্তের মধ্যেই তার সব খেজুর বিক্রি হয়ে যায়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কৃষি বিপণন কর্মকর্তা ও হেলথ ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট দোকানে উপস্থিত হলে এক ফল বিক্রেতা খেজুরের দাম কমিয়ে ৪৬০ টাকা ঘোষণা করেন। এর আগে একই খেজুর সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে জানান ক্রেতা মোসলেম উদ্দিন। দাম কমানোর পরপরই ক্রেতাদের ভিড়ে অল্প সময়েই বিক্রেতার সব খেজুর বিক্রি হয়ে যায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজ উল শাকিব জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে টাস্কফোর্স খাগড়াছড়ি বাজার পরিদর্শন করেছে। অভিযানে একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত, ক্রয় রশিদ প্রদর্শনে ব্যর্থতা এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জরিমানা করা হয়েছে।

রমজানজুড়ে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম

ম্যাজিস্ট্রেট দেখে কমলো খেজুরের দাম, মুহূর্তেই সব বিক্রি

আপডেট সময় ০৬:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়িতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি বাজারে যৌথ টাস্কফোর্সের অভিযান চলাকালে এক ফল বিক্রেতা খেজুরের দাম কম ঘোষণা করলে মুহূর্তের মধ্যেই তার সব খেজুর বিক্রি হয়ে যায়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কৃষি বিপণন কর্মকর্তা ও হেলথ ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট দোকানে উপস্থিত হলে এক ফল বিক্রেতা খেজুরের দাম কমিয়ে ৪৬০ টাকা ঘোষণা করেন। এর আগে একই খেজুর সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে জানান ক্রেতা মোসলেম উদ্দিন। দাম কমানোর পরপরই ক্রেতাদের ভিড়ে অল্প সময়েই বিক্রেতার সব খেজুর বিক্রি হয়ে যায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজ উল শাকিব জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে টাস্কফোর্স খাগড়াছড়ি বাজার পরিদর্শন করেছে। অভিযানে একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত, ক্রয় রশিদ প্রদর্শনে ব্যর্থতা এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জরিমানা করা হয়েছে।

রমজানজুড়ে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481