ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়ন সংক্রান্ত জটিলতা নিরসনে দ্বিতীয় দফা বৈঠকেও ‘আশার বার্তা’ পায়নি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। ফলে সারাদেশের মোবাইল ও গ্যাজেটের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সংগঠনটি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ৩টায় বৈঠক শেষে এমবিসিবির সভাপতি মো. আসলাম বলেন, ‘আজও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। আমরা কোন আশার বার্তা পাইনি। আগামীকাল (বুধবার) দুপুর ৩টায় আবার বৈঠক হবে। সেখানে এনবিআরের প্রতিনিধিরাও থাকবেন।’

তিনি আরও জানান, পরবর্তী আলোচনার আগে সংগঠনের সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে এ সময় পর্যন্ত দেশের সব মোবাইল দোকান বন্ধ থাকবে। একইসঙ্গে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে এদিন এনইআইআর-সংক্রান্ত সংকট মোকাবিলায় এমবিসিবির সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বেলা ১১টার পর এমবিসিবির নেতারা আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে পৌঁছান। সাড়ে ১১টার দিকে ১০ সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নিতে কমিশন ভবনে প্রবেশ করেন।

এনইআইআর বাস্তবায়ন নিয়ে সরকার, নিয়ন্ত্রক ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন আরও তীব্র হওয়ায় সাধারণ গ্রাহক ও বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। গত শনিবার সারাদেশের মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। রোববার সকাল থেকেই তারা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিলে আগারগাঁও এলাকায় যান চলাচলে তীব্র জট তৈরি হয়। পরে রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়।

এদিকে জানা গেছে, এনইআইআর–সংক্রান্ত জটিলতা নিরসনে আগামীকাল অনুষ্ঠিত হবে একটি উচ্চপর্যায়ের যৌথ বৈঠক। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবি প্রতিনিধিরা অংশ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

আপডেট সময় ০৪:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫