ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: আ.লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দেয় রাঙ্গুনিয়া থানা পুলিশ। ঘটনার সাড়ে আট বছর পর পুলিশ তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করল।

প্রতিবেদনে গাড়িবহরে হামলার জন্য রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ কর্মী মো. সরওয়ার, নাজিমুদ্দিন, রাসেল, মহসীন, জাহেদ, আলমগীর, নঈমুল ইসলাম, পাভেল বড়ুয়া, মো. জাহেদ, ইকবাল হোসেন, নাহিম, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা, মো. হারুনসহ ২৬ জনকে অভিযুক্ত করা হয়।

মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক বলেন, পুলিশ ২৬ জন আসামিকে চিহ্নিত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। আগামী ধার্য তারিখে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হবে।

রাঙামাটির পাহাড়ধসে ১১৫ জনের প্রাণহানি ঘটার পর, ঘটনা সরেজমিন পরিদর্শন করতে ২০১৭ সালের ১৮ জুন বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাই সড়ক দিয়ে রাঙামাটির উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়।

এতে মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ২১ জুন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলা করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: আ.লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

আপডেট সময় ০১:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬