ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে Logo তিন দিনেই সব রেকর্ড ছাপিয়ে গেল ‘ধুরন্ধর ২’ Logo ইসরাইলে তীব্র হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, বাড়ছে হতাহত Logo দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির Logo এবারও নিরাশ করেননি সালমান, দেখা দিলেন অসুস্থ বাবাকে নিয়ে Logo ২৫ জ্বালানিবাহী ভেসেল খালাস, দেশের পথে আরো ২ Logo বর্তমান ব্যবস্থায় কথা বললে আর কাউকে গুম হতে হবে না : রিজভী Logo মোদি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী: মমতা বন্দ্যোপাধ্যায় Logo ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা হুমকি ইরানের Logo ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত

মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টানা তিন সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। ওয়াশিংটনের সূত্রে জানা গেছে, মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে। মূল লক্ষ্য হচ্ছে চলমান যুদ্ধের ধ্বংসযজ্ঞ কমানো এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি স্থাপন করা।

আজ রোববার (২২ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন তিন সপ্তাহ ধরে চলা বিধ্বংসী সংঘাতের পর কুটনৈতিক ভিত্তি (ডিপ্লোম্যাটিক গ্রাউন্ডওয়ার্ক) তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। যুদ্ধের ভয়াবহতা এবং দীর্ঘমেয়াদী সংকটের কথা বিবেচনায় রেখে, হোয়াইট হাউস সামরিক শক্তির পাশাপাশি কূটনীতির পথও খোলা রাখতে চাইছে।

মার্কিন প্রশাসনের সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি আরও অন্তত দুই-তিন সপ্তাহ স্থায়ী হতে পারে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের উপদেষ্টারা যুদ্ধের অবসান ঘটানোর একটি খসড়া পরিকল্পনা তৈরি করতে চাইছেন। যদিও সরাসরি যোগাযোগ এখনো হয়নি, তবে মিশর, কাতার এবং যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে। মূল লক্ষ্য হলো টেকসই শান্তি চুক্তি, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাবে।

ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা হুমকির মাঝে, এই শান্তির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে বিশ্ববাসীর জন্য। তবে ইরান কূটনৈতিক প্রস্তাবনায় কী প্রতিক্রিয়া দেয় এবং যুদ্ধের ময়দানে এর প্রভাব কী হয়, তা এখন দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে

মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে

আপডেট সময় ০২:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

টানা তিন সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। ওয়াশিংটনের সূত্রে জানা গেছে, মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে। মূল লক্ষ্য হচ্ছে চলমান যুদ্ধের ধ্বংসযজ্ঞ কমানো এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি স্থাপন করা।

আজ রোববার (২২ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন তিন সপ্তাহ ধরে চলা বিধ্বংসী সংঘাতের পর কুটনৈতিক ভিত্তি (ডিপ্লোম্যাটিক গ্রাউন্ডওয়ার্ক) তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। যুদ্ধের ভয়াবহতা এবং দীর্ঘমেয়াদী সংকটের কথা বিবেচনায় রেখে, হোয়াইট হাউস সামরিক শক্তির পাশাপাশি কূটনীতির পথও খোলা রাখতে চাইছে।

মার্কিন প্রশাসনের সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি আরও অন্তত দুই-তিন সপ্তাহ স্থায়ী হতে পারে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের উপদেষ্টারা যুদ্ধের অবসান ঘটানোর একটি খসড়া পরিকল্পনা তৈরি করতে চাইছেন। যদিও সরাসরি যোগাযোগ এখনো হয়নি, তবে মিশর, কাতার এবং যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে। মূল লক্ষ্য হলো টেকসই শান্তি চুক্তি, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাবে।

ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা হুমকির মাঝে, এই শান্তির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে বিশ্ববাসীর জন্য। তবে ইরান কূটনৈতিক প্রস্তাবনায় কী প্রতিক্রিয়া দেয় এবং যুদ্ধের ময়দানে এর প্রভাব কী হয়, তা এখন দেখার বিষয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481