ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এবারও নিরাশ করেননি সালমান, দেখা দিলেন অসুস্থ বাবাকে নিয়ে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রতিবছর ঈদের দিন সালমান খানকে দেখতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় করেন ভক্তরা। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা অপেক্ষা করেন প্রিয় নায়ককে এক ঝলক দেখার জন্য। সেখান থেকে সালমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিবারের মতো এবারও বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান সালমান। হাত নেড়ে অভিবাদন জানানোর পাশাপাশি ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমুও ছুড়ে দেন তিনি।

সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় তাঁকে। এবারও ব্যতিক্রম হয়নি। তাঁর সঙ্গে ছিলেন বাবা সেলিম খান, মা সালমা খান, ভাই সোহেল খান এবং বোন অর্পিতা ও আলভিরা। বিকেলের দিকে হুইলচেয়ারে করে বারান্দায় আসেন সেলিম খান।

প্রায় এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর ঈদের কয়েক দিন আগে ছাড়া পান সেলিম খান। হাসপাতাল থেকে ফেরার পর এটিই ছিল তাঁর প্রথম জনসমক্ষে উপস্থিতি। তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, যা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’, যার আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এবারও নিরাশ করেননি সালমান, দেখা দিলেন অসুস্থ বাবাকে নিয়ে

আপডেট সময় ০১:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬