ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গত শুক্রবার ২০ মার্চ দায়ের করা এ মামলায় ইহুদি ও ইসরাইলি শিক্ষার্থীদের বিরুদ্ধে জাতিগত ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ আনা হয়েছে।

এই অভিযোগটি ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন-এর টাইটেল ৬ ধারা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত।

মামলায় বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরাইলবিরোধী অবস্থানের আড়ালে কিছু শিক্ষার্থী, শিক্ষক ও বহিরাগতরা ইহুদি ও ইসরাইলি শিক্ষার্থীদের ওপর হামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেছে। অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ঘটনাকে উপেক্ষা করেছে এবং কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টাস্কফোর্সও উল্লেখ করেছে যে, ইসরাইলি বা জায়নিস্ট শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ভবন দখল ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মতো হার্ভার্ডেও ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ বেড়ে উঠতে দেওয়া হয়েছে। এই মামলার মাধ্যমে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে বাধ্য করতে চাই।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের সেক্রেটারি রবার্ট এফ. কেনেডি জুনিয়র বলেন, প্রতিটি শিক্ষার্থীর ভয় ও বৈষম্য ছাড়া শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। যারা করদাতাদের অর্থ গ্রহণ করে, তাদের নাগরিক অধিকার রক্ষা করার দায়িত্বও নিতে হবে।

মামলায় আরও বলা হয়েছে, হার্ভার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে ২.৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান পাচ্ছে। আদালতের কাছে এই মামলায় বিশ্ববিদ্যালয়কে টাইটেল ৬ ধারা মেনে চলতে বাধ্য করা এবং প্রয়োজনে করদাতাদের অর্থ ফেরত আদায়ের আবেদন জানানো হয়েছে।

এই মামলাটি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলা

আপডেট সময় ১২:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬