ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মধ্যরাতে রাজধানীতে বাসে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মধ্যরাতে রাজধানীতে কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীতে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। গত কদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুনসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ।

এদিকে রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়। পালানোর সময় ২ সন্দেহভাজনকে ধরেছে এনসিপির নেতাকর্মীরা।

উপস্থিত এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরী করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মধ্যরাতে রাজধানীতে বাসে আগুন

আপডেট সময় ১০:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫