ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারতের সঙ্গে তিক্ততা নয়, সুসম্পর্কই চায় অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ভারতের মতো বড় প্রতিবেশী দেশের সঙ্গে কোনো ধরনের তিক্ত সম্পর্ক চায় না বর্তমান অন্তর্বর্তী সরকার। বরং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বিদ্যমান টানাপড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন। সরকার কোনোভাবেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না উল্লেখ করে তিনি বলেন, একটি বড় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই মঙ্গলজনক।

বর্তমানে বিভিন্ন মহলে ভারতবিরোধী যেসব বক্তব্য শোনা যাচ্ছে, সে প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এগুলো একান্তই রাজনৈতিক বিষয়। এতে সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই এবং এসব বিষয়ে সরকারের কিছু করারও নেই। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে সুসম্পর্ক বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো নেতিবাচক প্রভাব ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতিতে পড়বে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আমদানির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো বাধার সৃষ্টি হবে না বলেও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে যদি কোনো তৃতীয় দেশের উস্কানি বা হস্তক্ষেপ থাকে, তবে তাতে অন্তর্বর্তী সরকার পা দেবে না বলে স্পষ্ট করেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারতের সঙ্গে তিক্ততা নয়, সুসম্পর্কই চায় অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০১:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫