ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিশেষ অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে রবিবার (১২ এপ্রিল) গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আতাউর রহমান ওরফে মেরাজুল (২৭)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার উত্তর ডোমঘাটা গ্রামের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অবস্থান করে অপ্রাপ্তবয়স্ক ও সহজ-সরল যাত্রীদের টার্গেট করতেন। পরে কৌশলে তাদের পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন দিয়ে মিথ্যা তথ্য দিতেন যে, তাদের স্বজন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এবং জরুরি চিকিৎসার জন্য দ্রুত টাকা প্রয়োজন। এভাবে আতঙ্ক সৃষ্টি করে তিনি বিকাশ নম্বরে অর্থ পাঠাতে বাধ্য করতেন।

এ ধরনের প্রতারণার একটি ঘটনায় ময়মনসিংহ জেলার পাগলা থানার বাসিন্দা কিশোর মো. শামীম ওসমানের পরিবারের কাছ থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন, অনলাইন জুয়ার আসক্তির কারণে ঋণগ্রস্ত হয়ে তিনি বাড়ি ছেড়ে বিভিন্ন রেলস্টেশনে অবস্থান করতেন এবং পরবর্তীতে এই প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা রেলওয়ে পুলিশ জানায়, এ ধরনের প্রতারণা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, সন্দেহজনক কোনো ফোনকল বা কার্যকলাপ দেখা গেলে দ্রুত নিকটস্থ রেলওয়ে পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬