ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বোনের বাসায় বেড়াতে গিয়ে গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ শিশু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় চোখে গুলি গেলে আহত হয়েছে রেশমি আক্তার (১১) নামে এক শিশু। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হাসান প্রকাশ রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। তিনি স্থানীয় আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাজু তিন দিন আগে রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তার বোনের বাসার সামনের রাস্তায় দুই যুবক রাজুকে গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারায় রাজু।

এদিকে গুলিতে রেশমি আক্তার নামে এক শিশু চোখে গুলিবিদ্ধ হন বলেও জানান স্থানীয়রা। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বায়েজিদ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা কামাল বলেন, রৌফাবাদে গুলিতে নিহতের ঘটনা তদন্ত করছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি প্রতিশোধ হিসেবে এই খুন হয়েছে বলে তথ্য পাচ্ছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক স্বজনদের বরাতে বলেন, শিশুটি বাসা থেকে বের হয়ে দোকানে যাবার পথে কিছু লোক গুলি ছোড়ে। একটি গুলি শিশুটির চোখে লাগে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বোনের বাসায় বেড়াতে গিয়ে গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ শিশু

আপডেট সময় ০১:২৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬