ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিয়ের আগে স্ত্রীকে ধর্ষণের মামলায় নোবেলের বিরুদ্ধে চার্জশিট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বাসায় আটকে রেখে ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগের সত্যতা পাওয়ায় গায়ক নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক এসআই মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে। পরে এ-সংক্রান্ত মামলা বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

ওই ঘটনায় আদালতের অনুমতি নিয়ে গত ২০ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অভিযোগকারীর সঙ্গে নোবেলের বিয়ে দেওয়া হয়, এর চার দিন পর নোবেল জামিনে মুক্তি পান।

আদালত সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর চার্জশিট বা অভিযোগপত্র উপস্থাপনের দিন ধার্য রয়েছে। নোবেল বর্তমানে জামিনে আছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, নোবেল বাদীকে বসতঘরে আটকে রেখে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় তিনি বাদীকে শারীরিকভাবে নির্যাতনও করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালে মোহাম্মদপুরে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইডেন মহিলা কলেজের ওই শিক্ষার্থীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। গত বছরের ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে তরুণীকে ডেমরার একটি বাসায় নিয়ে যান গায়ক নোবেল। সেখানে তাকে আটকে রাখা হয় এবং তার মোবাইল কেড়ে নেওয়া হয়। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে নোবেল ২৬ হাজার টাকার ওই ফোনটি ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার দিন নোবেলকে গ্রেফতার করা হয় এবং আদালত তার জামিন নামঞ্জুর করেন। পরে কারামুক্তির শর্ত হিসেবে নোবেল বাদীকে বিয়ে করতে রাজি হন। আদালতের অনুমতি নিয়ে ২০ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কাবিন ধার্য করা হয় ১০ লাখ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিয়ের আগে স্ত্রীকে ধর্ষণের মামলায় নোবেলের বিরুদ্ধে চার্জশিট

আপডেট সময় ০৭:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫