ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপি যোগাযোগ করেছিল, আমি না বলে দিয়েছি: রুমিন ফারহানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র হিসাবে নবনির্বাচিত সংসদ-সদস্য রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনের আগেই বিএনপি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি তাদের সঙ্গে বসতে রাজি হননি।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

রুমিন ফারহানা বলেছেন, বিএনপি সর্বশক্তি দিয়ে তাকে নির্বাচনে হারানোর চেষ্টা করেছিল। তবে জনগণের রায়েই তিনি বিজয়ী হয়েছেন। আমার জয়ের আগে বিএনপি যখন বুঝতে পেরেছিল আমার জয় নিশ্চিত, তখন আমাকে ফোন করে বলেছিল-তাদের সঙ্গে বসলে ভালো হবে, এমপির চেয়ে বড় মন্ত্রী দেওয়া হবে। আমি সরাসরি না করে দিয়েছি। বলেছি ১২ তারিখের পর কথা হবে। বৃহস্পতিবার রাতেও কেউ কেউ ফোন করেছে, হয়তো অভিনন্দন জানানোর জন্য। এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।

তিনি বলেন, ১২ তারিখের ভোটে যে জয় এসেছে, তা কেবল তার ব্যক্তিগত জয় নয়; বরং নেতাকর্মী ও সাধারণ ভোটারদের জয়। এমনকি বিএনপির যেসব পদধারী নেতা তার বিরুদ্ধে কট‚ক্তি করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তার ভাষায়, ‘তারা যদি এমন আচরণ না করত, তাহলে আমি এত ভোটের ব্যবধানে জয় পেতাম না। মানুষ ব্যালটের মাধ্যমে অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়েছে।

সরাইলের দাঙ্গা-হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেওয়ার অঙ্গীকার করে রুমিন ফারহানা বলেন, এ নির্বাচনে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়, বিএনপি সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। তারা ভেবেছিল, আমি শুধু বিএনপি করতাম বলেই আজকের রুমিন ফারহানা হয়েছি। কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছে-রাজনীতি মানুষের জন্য করলে মানুষই পাশে দাঁড়ায়।

তিনি আরও জানান, নির্বাচনে যারা তার পক্ষে কাজ করেছেন, তাদের প্রত্যেকের কাছে তিনি ঋণী। আগামী দিনে নির্বাচনি এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার করেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপি যোগাযোগ করেছিল, আমি না বলে দিয়েছি: রুমিন ফারহানা

আপডেট সময় ০২:১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬