ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। বিএনপির নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যে কোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।

এদিকে মনোনয়নপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০৬:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। বিএনপির নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যে কোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।

এদিকে মনোনয়নপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481