ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদী হত্যার বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে: জাবের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
শহিদ ওসমান হাদী হত্যার বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে ওসমান হাদীর খুনীকে গ্রেফতারের বিষয়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

এ সময় তিনি বলেন, গতকাল থেকে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল ও কালচারাল ফ্যাসিস্টরা ওসমান হাদী হত্যার দায়ভার তার সহযোদ্ধাদের ওপর চাপিয়ে তাদের হত্যাযোগ্য করে তুলছে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যারা এসব প্রোপাগাণ্ডা চালাচ্ছে তারা আপনাদের দলের কর্মী। আপনারা যদি তাদের না থামান তাহলে আমরা ধরে নিবো এতে আপনাদেরও মদদ রয়েছে।

জাবের আরও বলেন, যদি গুলি করেছেন তিনিই কেবল শহিদ ওসমান হাদীকে হত্যা করেনি। এর পেছনে বড়ো একটি চক্র জড়িত রয়েছে। তাদের আটকে আমরা প্রশাসনের কোন তৎপরতা দেখতে পাচ্ছি না। আমাদের দাবী খুব স্পষ্ট। অতি দ্রুত হাদীর খুনীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে কোন চক্র জড়িত সেটা উদঘাটন করে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

“ওসমান হাদী যখন গুলিবিদ্ধ হয়েছিলো তখন একটা গোষ্ঠী সেটাকে ফুটেজ কামানোর উপায় বলে আখ্যা দিয়েছিলো। এরপর গতকাল থেকে তারা আবার বলাবলি করছে, ভারত সরকার খুনিকে গ্রেফতার করায় আমরা কোন প্রতিক্রিয়া দেখাইনি কেন। আমরা বলতে চাই, আমরা কাউকে কৃতজ্ঞতা জানাতে এখানে আসিনি। আমরা আমাদের অধিকার আদায়ে এসেছি।”

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ‘আপনারা মনে করেছেন ওসমান হাদী বা জুমা-জাবেরকে থামিয়ে দিলে ইনকিলাব মঞ্চকে থামিয়ে দেওয়া যাবে। আমরা আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে আপনারা ইনকিলাব মঞ্চকে থামিয়ে দেখান। আমাদের দেহে যতদিন প্রাণ রয়েছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষ করবো না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদী হত্যার বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে: জাবের

আপডেট সময় ০৬:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬