ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন Logo নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার Logo যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

‘বিএনপি ক্ষমতায় আসলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় আসলে নোয়াখালীকে বিভাগ করার জোর চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। সোমবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, ‘নোয়াখালী জেলার আয়তন ২০০০ কিলোমিটার বেড়ে যাচ্ছে। সমুদ্র বন্দর হচ্ছে। বাংলাদেশের সৃষ্টির সাথে নোয়াখালীর নেতারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে। সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। প্রথিতযশা সাংবাদিকদের বাড়িও নোয়াখালী। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথম জেলা কমিটি গঠিত হয় তা নোয়াখালী জেলা সমিতি। বিএনপি ক্ষমতায় আসলে নোয়াখালীকে বিভাগ করার জোর প্রচেষ্টা চালাব। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালী।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ছিল সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ করা। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে নোয়াখালী বিভাগ করা এবং বিএনপি ক্ষমতায় আসলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা।’

বক্তব্যে সাবেক সচিব ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কেএম মোজাম্মেল হক লিখিত বক্তব্যে বলেন, ‘নোয়াখালী জেলার রয়েছে তিন হাজার বছরের ইতিহাস। কুমিল্লার চেয়ে প্রায় ১২০০ কিলোমিটার আয়তনে বড় নোয়াখালী জেলা এবং জনসংখ্যা ৪০ লক্ষ। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসগুলো নোয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িও নোয়াখালীতে অবস্থিত। নদীবন্দরসহ ব্লু ইকোনমিক অর্থাৎ সমুদ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ও বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জিডিপিতে নোয়াখালীর শিল্পপতিদের অবদান প্রায় ত্রিশ ভাগ। এইসকল কারণে এবং প্রশাসন বিকেন্দ্রীকরণ ও জনগণের দোড়গড়ায় সেবা পৌঁছে দিতেও নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।’

নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদ দুলালের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বিএনপি, জামায়াত, গনঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির

‘বিএনপি ক্ষমতায় আসলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা’

আপডেট সময় ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫