ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বলিউড বাদশাহ ফিরছেন নতুন রূপে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও ফিরছেন নতুন রূপে। তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-কে ঘিরে উত্তেজনা যেন থামছেই না। আর এরই মাঝে সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া এক ছবিতে একেবারে নতুন অবতারে ধরা দিলেন কিং খান। যেখানে ধূসর-সাদা স্পাইক কাট চুল এবং গায়ে সাদা টি-শার্ট পরহিত অবস্থায় দেখা যায় তাকে। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই লুক। এরপর চারদিকে শুরু হয় তুমুল আলোচনা। ভক্তদের মনে প্রশ্ন এবার কোন চমক নিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ?

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যায়, ধূসর-সাদা স্পাইক কাটিংয়ে চুল, গায়ে সাদা টি-শার্টে শাহরুখ। যা দেখেই ভক্তদের মাঝে ওঠে আলোচনার ঝড়। যদিও ছবিটি দূর থেকে তোলা হওয়ায় স্পষ্ট রূপ নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকে গেছে। তবে যতটুকু দেখা গেছে, তাতেই মুগ্ধ ভক্তরা।

শাহরুখের পাকা চুল আর ক্যাজুয়াল আউটফিট দেখে নেটদুনিয়ায় প্রশংসার বন্যা। কেউ লিখলেন, ‘এজিং নেভার লুকড সো গুড!’ আবার কেউ লিখেছেন, ‘উফফ, কিং ব্যাক ইন স্টাইল।‘ কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন, ‘এই লোকটা কি আদৌ বুড়ো হচ্ছে?’ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ‘কিং’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

উল্লেখ্য, ২০২৩ সালের পর শাহরুখের বড় পর্দায় কামব্যাক হচ্ছে ‘কিং’ দিয়ে। এই ছবিতে তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি। এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েলরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বলিউড বাদশাহ ফিরছেন নতুন রূপে

আপডেট সময় ০৩:১৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫