ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, বর্তমানে দেশে খেলাপি ঋণের যা পরিমাণ দাঁড়িয়েছে, তা জাতীয় বাজেটের প্রায় সমান। অতীতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কারণেই ব্যাংকিং খাত আজ ধ্বংসের মুখে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং খাত সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘এক সময় দেশের ব্যাংকিং খাত উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা রেখেছিল’ উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, ‘পরবর্তীতে নীতিগত দুর্বলতা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া ঋণ দেওয়ার সংস্কৃতির কারণে খাতটি ধ্বংসের মুখে পড়েছে।’

তিনি বলেন, আগে প্রকৃত চিত্র আড়াল করে রাখা হতো বলে খেলাপি ঋণের হার কম দেখানো হতো। এখন নিয়ম অনুযায়ী সঠিক হিসাব করায় এই হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা বাজেটের আকারের প্রায় সমান।

আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ব্যাংকিং খাত নিয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার থাকা জরুরি।

সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগ, বিশেষ করে ব্যাংক রেজুলেশন অ্যাক্টসহ বিভিন্ন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। ফাহমিদা খাতুন বলেন, ‘এসব সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’

তবে ব্যাংকিং খাতের টেকসই উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ওপর বিশেষ জোর দেন এ অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। অতীতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কারণেই খাতটি আজ এই নাজুক অবস্থায় পৌঁছেছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান’

আপডেট সময় ০৯:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫